৪৯/১১৫. অধ্যায়ঃ
সর্বাধিক কঠিন শাস্তিপ্রাপ্ত ব্যক্তি
সুনানে নাসাঈ : ৫৩৬৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩৬৫
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي بَكْرٍ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ مُجَاهِدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: اسْتَأْذَنَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «ادْخُلْ» فَقَالَ: كَيْفَ أَدْخُلُ وَفِي بَيْتِكَ سِتْرٌ فِيهِ تَصَاوِيرُ، فَإِمَّا أَنْ تُقْطَعَ رُءُوسُهَا، أَوْ تُجْعَلَ بِسَاطًا يُوطَأُ فَإِنَّا مَعْشَرَ الْمَلَائِكَةِ لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ تَصَاوِيرُ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
একবার জিবরীল (আঃ) নবী (ﷺ)-এর কাছে প্রবেশের অনুমতি চাইলে, তিনি (ﷺ) বললেন: আসুন!জিবরীল (আঃ) বললেন: আমি কিভাবে আসব, আপনার ঘরে ছবি অঙ্কিত এমন পর্দা ঝুলানো রয়েছে। হয় আপনি তাদের মাথা কেটে ফেলুন অথবা তা দিয়ে বিছানা তৈরি করুন, যাতে পদদলিত হয়। কেননা আমরা মালায়িকা (ফেরেশতা) ছবি অঙ্কিত এমন ঘরে প্রবেশ করি না।
