৪৯/১২০. অধ্যায়ঃ
খাদিম ও বাহন রাখা
সুনানে নাসাঈ : ৫৩৭২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩৭২
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ قُدَامَةَ، عَنْ جَرِيرٍ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ سَمُرَةَ بْنِ سَهْمٍ رَجُلٍ مِنْ قَوْمِهِ قَالَ: نَزَلْتُ عَلَى أَبِي هَاشِمِ بْنِ عُتْبَةَ وَهُوَ طَعِينٌ، فَأَتَاهُ مُعَاوِيَةُ يَعُودُهُ فَبَكَى أَبُو هَاشِمٍ، فَقَالَ مُعَاوِيَةُ: مَا يُبْكِيكَ، أَوَجَعٌ يُشْئِزُكَ، أَمْ عَلَى الدُّنْيَا فَقَدْ ذَهَبَ صَفْوُهَا؟ قَالَ: كُلٌّ لَا، وَلَكِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَهِدَ إِلَيَّ عَهْدًا، وَدِدْتُ أَنِّي كُنْتُ تَبِعْتُهُ، قَالَ: «إِنَّهُ لَعَلَّكَ تُدْرِكُ أَمْوَالًا تُقْسَمُ بَيْنَ أَقْوَامٍ، وَإِنَّمَا يَكْفِيكَ مِنْ ذَلِكَ خَادِمٌ، وَمَرْكَبٌ فِي سَبِيلِ اللَّهِ» فَأَدْرَكْتُ فَجَمَعْتُ
সামুরাহ ইব্ন সাহম (রাঃ) হতে বর্ণিতঃ
আবু হাশিম ইবন উতবা (রাঃ) প্লেগে আক্রান্ত হলে আমি তাকে দেখতে গেলাম। যখন মু'আবিয়া (রাঃ) তাঁকে দেখতে এলেন, তখন আবু হাশিম কেঁদে ফেললেন।মু'আবিয়া (রাঃ) তাঁকে বললেন: তুমি কাঁদছ কেন? তোমার কি যন্ত্রণা হচ্ছে, নাকি তুমি পার্থিব কোন বিষয়ের জন্য কাঁদছ? পার্থিব আনন্দের দিন তো তোমার কেটে গেছে।তিনি বললেন: এর কোনটাই নয়। কিন্তু রাসূলুল্লাহ (ﷺ) আমাকে একটি উপদেশ দান করেছিলেন, আমি যদি তা পালন করতে পারতাম! তিনি বলেছিলেন, যখন তুমি গনীমাতের মাল লোকেদের মাঝে ভাগ করতে দেখবে, তখন তা হতে তোমার জন্য একটি খাদিম এবং আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য একটি বাহনই যথেষ্ট মনে করবে। কিন্তু আমি প্রচুর পরিমাণ সম্পদ পেয়েছি আর তা জমা করেছি।
