৪৯/১২৩. অধ্যায়ঃ
চেয়ারের উপর বসা
সুনানে নাসাঈ : ৫৩৭৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩৭৭
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سُلَيْمَانَ بْنِ الْمُغِيرَةِ، عَنْ حُمَيْدِ بْنِ هِلَالٍ، قَالَ: قَالَ أَبُو رِفَاعَةَ: انْتَهَيْتُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَخْطُبُ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، رَجُلٌ غَرِيبٌ جَاءَ يَسْأَلُ عَنْ دِينِهِ، لَا يَدْرِي مَا دِينُهُ، «فَأَقْبَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَتَرَكَ خُطْبَتَهُ حَتَّى انْتَهَى إِلَيَّ، فَأُتِيَ بِكُرْسِيٍّ خِلْتُ قَوَائِمَهُ حَدِيدًا، فَقَعَدَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَجَعَلَ يُعَلِّمُنِي مِمَّا عَلَّمَهُ اللَّهُ ثُمَّ أَتَى خُطْبَتَهُ فَأَتَمَّهَا»
হুমায়দ ইব্ন হিলাল (রাঃ) হতে বর্ণিতঃ
আবু রিফাআহ (রাঃ) বলেছেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এমন সময় উপস্থিত হলাম, তখন তিনি ভাষণ প্রদান করছিলেন। আমি বললাম: হে আল্লাহর রাসূল! দ্বীন সম্পর্কে জানতে আপনার কাছে একজন মুসাফির এসেছে। সে জানে না তার দ্বীন কি?তখন রাসূলুল্লাহ (ﷺ) ভাষণ বন্ধ করে আমার দিকে এগিয়ে আসলেন। আমার যতটুকু মনে পড়ে একখানা চেয়ার আনা হলো, যার পায়াগুলো ছিল লোহার। রাসূলুল্লাহ (ﷺ) তার উপর বসলেন। তারপর তিনি (ﷺ) আমাকে শিক্ষা দিতে লাগলেন, আল্লাহ তা’আলা তাঁকে যা শিক্ষা দিয়েছেন। এরপর তিনি (ﷺ) ভাষণ দিতে ফিরে গেলেন এবং তা শেষ করলেন।
