৬/২১. অধ্যায়ঃ

'ইশার শেষ সময় প্রসঙ্গে

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৩৯

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، وَأَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَ: حَدَّثَنَا خَالِدٌ قَالَا: حَدَّثَنَا حُمَيْدٌ قَالَ: سُئِلَ أَنَسٌ هَلِ اتَّخَذَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَاتَمًا؟ قَالَ: نَعَمْ. أَخَّرَ لَيْلَةً صَلَاةَ الْعِشَاء الْآخِرَةِ إِلَى قَرِيبٍ مِنْ شَطْرِ اللَّيْلِ، فَلَمَّا أَنْ صَلَّى أَقْبَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْنَا بِوَجْهِهِ، ثُمَّ قَالَ: «إِنَّكُمْ لَنْ تَزَالُوا فِي صَلَاةٍ مَا انْتَظَرْتُمُوهَا» قَالَ أَنَسٌ: كَأَنِّي أَنْظُرُ إِلَى وَبِيصِ خَاتَمِهِ فِي حَدِيثِ عَلِيٍّ إِلَى شَطْرِ اللَّيْلِ

হুমায়দ (রহঃ) হতে বর্ণিতঃ

আনাস (রাঃ)-কে জিজ্ঞেস করা হল যে, নাবী (ﷺ) কি আংটি ব্যবহার করতেন? তিনি বললেন, হ্যাঁ।একবার তিনি (ﷺ) ইশার সালাত প্রায় অর্ধেক রাত পর্যন্ত বিলম্ব করে আদায় করলেন এবং সালাতের পরে নাবী (ﷺ) আমাদের অভিমুখী হয়ে বললেন, তোমরা যতক্ষণ পর্যন্ত সালাতের অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত সালাতের মধ্যেই আছ (বলে গণ্য হবে)। আনাস (রাঃ) বলেন, আমি ঐ সময় তাঁর (ﷺ)-এর আংটির উজ্জ্বলতা লক্ষ্য করছিলাম। আলী ইবন হুজর-এর হাদীসে "প্রায় অর্ধেক রাতের" স্থলে অর্ধরাত পর্যন্ত উল্লেখ রয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন