৫০/২০. অধ্যায়ঃ

বিচারকের নিজের বাড়িতে থেকে ফায়সালা প্রদান

সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪০৮

أَخْبَرَنَا أَبُو دَاوُدَ، قَالَ: حَدَّثَنَا عُثْمَانُ بْنُ عُمَرَ، قَالَ: أَنْبَأَنَا يُونُسُ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ تَقَاضَى ابْنَ أَبِي حَدْرَدٍ دَيْنًا كَانَ عَلَيْهِ فَارْتَفَعَتْ أَصْوَاتُهُمَا حَتَّى سَمِعَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ فِي بَيْتِهِ فَخَرَجَ إِلَيْهِمَا فَكَشَفَ سِتْرَ حُجْرَتِهِ فَنَادَى: «يَا كَعْبُ» قَالَ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «ضَعْ مِنْ دَيْنِكَ هَذَا» وَأَوْمَأَ إِلَى الشَّطْرِ، قَالَ: قَدْ فَعَلْتُ قَالَ: «قُمْ فَاقْضِهِ»

আব্দুল্লাহ্‌ ইব্‌ন কা’ব (রাঃ) তাঁর পিতা হতে হতে বর্ণিতঃ

আব্দুল্লাহ ইবন কা‘ব (রাঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন। কা‘ব (রাঃ) ইবন আবু হাদরদ-কে তাঁর পাওনা পরিশোধের জন্য তাগাদা দিলেন। তাদের মাঝে মতানৈক্য সৃষ্টি হলে উভয়ের আওয়াজ এত উচ্চ হয়ে যায় যে, রাসূলুল্লাহ (ﷺ)-ও তাদের কথা তাঁর বাড়ি হতে শুনতে পান।তখন তিনি (ﷺ) তাদের দিকে এগিয়ে এসে তাঁর ঘরের পর্দা উঠিয়ে ডাকলেন: হে কা‘ব! তিনি বললেন : হে আল্লাহর রসূল! আমি উপস্থিত। তিনি (ﷺ) কা‘ব (রাঃ)-কে বললেন: তোমার পাওনা হতে কমাও এবং অর্ধেক করার ইঙ্গিত করলেন। কা‘ব (রাঃ) বললেন: আমি তাই করলাম। এরপর তিনি (ﷺ) ইবনু আবু হাদরদ-কে বললেন: ওঠো, আর তা পরিশোধ কর।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন