৫১/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৪৩২ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
সুনানে আন-নাসায়ী : ৫৪৩২
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৪৩২
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، قَالَ: حَدَّثَنَا الْوَلِيدُ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَمْرٍو، عَنْ يَحْيَى، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ بْنِ الْحَارِثِ، أَخْبَرَنِي أَبُو عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عَابِسٍ الْجُهَنِيِّ أَخْبَرَه، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَهُ: «يَا ابْنَ عَابِسٍ أَلَا أَدُلُّكَ - أَوْ قَالَ: - أَلَا أُخْبِرُكَ بِأَفْضَلِ مَا يَتَعَوَّذُ بِهِ الْمُتَعَوِّذُونَ؟» قَالَ: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ هَاتَيْنِ السُّورَتَيْنِ»
ইব্ন আবিস জুহানী (রাঃ) হতে বর্ণিতঃ
ইবনু 'আবিস আল জুহানী (রাঃ) হতে বর্ণিত। একদিন রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে বললেন: হে ইবনু 'আবিস! যা দ্বারা লোক আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে থাকে, এদের মধ্যে যা উত্তম, আমি কি তা তোমাকে বলব না? অথবা তিনি (ﷺ) বললেন: আমি কি তোমাকে জানাব না? সে বলল: হ্যাঁ, হে আল্লাহর রাসূল! তিনি (ﷺ) বললেন: (তা হলো) কুল আ'উযু বিরাব্বিল ফালাক্ব এবং কুল আ'উযু বিরাব্বিন্ না-স-এ দু'টি সূরা।
