৫১/১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৪৪১ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
সুনানে আন-নাসায়ী : ৫৪৪১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৪৪১
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، قَالَ: حَدَّثَنِي بَدَلٌ، قَالَ: حَدَّثَنَا شَدَّادُ بْنُ سَعِيدٍ أَبُو طَلْحَةَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدٌ الْجُرَيْرِيُّ، قَالَ: حَدَّثَنَا أَبُو نَضْرَةَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْرَأْ يَا جَابِرُ» قُلْتُ: وَمَاذَا أَقْرَأُ بِأَبِي أَنْتَ وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «اقْرَأْ قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، وَقُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ» فَقَرَأْتُهُمَا، فَقَالَ: «اقْرَأْ بِهِمَا، وَلَنْ تَقْرَأَ بِمِثْلِهِمَا»
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেন: হে জাবির! পড়। আমি বললাম: হে আল্লাহর রাসূল! আমি কি পড়ব? আমার মাতাপিতা আপনার ওপর কুরবান হোক? তিনি (ﷺ) বললেন: তুমি পড়, কুল আ'উযু বিরাব্বিল ফালাক্ব, কুল আ'উযু বিরাব্বিন্ না-স। তখন আমি এ দু'টি সূরা পাঠ করলাম। তিনি (ﷺ) বললেন: এ সূরা দু'টি পড়তে থাক। এর মতো আর কোন সূরা পড়বে না।
