৫১/৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৪৪৫ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
কাপুরুষতা হতে আল্লাহর আশ্রয় কামনা করা
সুনানে আন-নাসায়ী : ৫৪৪৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৪৪৫
أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، قَالَ: سَمِعْتُ مُصْعَبَ بْنَ سَعْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ يُعَلِّمُنَا خَمْسًا، كَانَ يَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِنَّ وَيَقُولُهُنَّ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ»
মুস’আব ইব্ন সা’দ (রহঃ) তাঁর পিতার সূত্রে হতে বর্ণিতঃ
মুস্'আব ইবনু সা'দ (রহঃ) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন। তিনি আমাদেরকে পাঁচটি কথা শিক্ষা দিতেন এবং বলতেন: রাসূলুল্লাহ (ﷺ) এগুলো দ্বারা দোয়া করতেন এবং বলতেন: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْبُخْلِ، وَأَعُوذُ بِكَ مِنَ الْجُبْنِ، وَأَعُوذُ بِكَ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ “আল্ল-হুম্মা ইন্নী আ'উযুবিকা মিনাল বুখলি, ওয়া আ'উযুবিকা মিনাল জুবনি, ওয়া আ'উযুবিকা আন উরাদ্দা ইলা- আর্যালিল 'উমুর, ওয়া আ'ঊযুবিকা মিন ফিত্নাতিদ্ দুয়া-, ওয়া আ'উযুবিকা মিন 'আযা-বিল কুর” [হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় কামনা করছি কৃপণতা থেকে, আর আপনার কাছে আশ্রয় কামনা করছি কাপুরুষতা থেকে, আমি আরো আশ্রয় কামনা করছি জীবনের অতি বার্ধক্য থেকে এবং আশ্রয় কামনা করছি দুনিয়ার ফিত্নাহ্ থেকে এবং আপনার কাছে আশ্রয় কামনা করছি কবরের 'আযাব থেকে।
