৫১/৭. অধ্যায়ঃ
দুশ্চিন্তা হতে আশ্রয় প্রার্থনা করা
সুনানে নাসাঈ : ৫৪৫০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৪৫০
أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: أَنْبَأَنَا جَرِيرٌ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَقَ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: كَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَوَاتٌ لَا يَدَعُهُنَّ «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَالدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «هَذَا الصَّوَابُ، وَحَدِيثُ ابْنُ فُضَيْلٍ خَطَأٌ»
আনাস ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) এর নির্দিষ্ট কয়েকটি দোয়া ছিল, যা তিনি কখনও ছাড়তেন না।اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَالدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ"আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল আজজি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়াদায়নি ওয়া গলাবাতির রিজাল" (হে আল্লাহ! আমি দুশ্চিন্তা ও বিষণ্ণতা, অপারগতা ও অলসতা, কৃপণতা ও কাপুরুষতা, ঋণ এবং লোকের জুলুম হতে আপনার নিকট আশ্রয় চাচ্ছি)।আবু আবদুর রহমান (রহঃ) বলেন: এ বর্ণনাটিই সঠিক। ইবনু ফুযাইল-এর বর্ণনায় ভুল আছে।
