৫১/২১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৪৭১ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
শত্রুতা, নিফাক্ব ও মন্দ চরিত্র থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা
সুনানে আন-নাসায়ী : ৫৪৭১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৪৭১
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، قَالَ: حَدَّثَنَا ضُبَارَةُ، عَنْ دُوَيْدِ بْنِ نَافِعٍ، قَالَ: قَالَ أَبُو صَالِحٍ: قَالَ أَبُو هُرَيْرَةَ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشِّقَاقِ، وَالنِّفَاقِ، وَسُوءِ الْأَخْلَاقِ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) দুআ করতেন : اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشِّقَاقِ، وَالنِّفَاقِ، وَسُوءِ الْأَخْلَاقِ "আল্ল-হুম্মা ইন্নী আ'উযুবিকা মিনাশ্ শিক্বা-কু, ওয়ান নিফা-কু, ওয়া সূয়িল আখলা-কু” [হে আল্লাহ! আমি শত্রুতা, নিফাক্ব এবং মন্দ চরিত্র থেকে আপনার কাছে আশ্রয় কামনা করছি]।
