৫১/২৩. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৪৭৪ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
দেনা হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা
সুনানে আন-নাসায়ী : ৫৪৭৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৪৭৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِيُّ، قَالَ: حَدَّثَنَا حَيْوَةُ، عَنْ دَرَّاجٍ أَبِي السَّمْحِ، عَنْ أَبِي الْهَيْثَمِ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَعُوذُ بِاللَّهِ مِنَ الْكُفْرِ وَالدَّيْنِ»، فَقَالَ رَجُلٌ: تَعْدِلُ الدَّيْنَ بِالْكُفْرِ؟ قَالَ: «نَعَمْ»
আবূ সাঈদ (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ সা'ঈদ (রাঃ) সূত্রে নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি কুফর এবং দেনা থেকে। তখন এক ব্যক্তি বলল: আপনি কি দেনা এবং কুফরকে একই পর্যায়ভুক্ত মনে করেন? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ।
