৫১/২৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৪৭৬ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
দেনার বোঝা হতে আল্লাহর আশ্রয় প্রার্থনা করা
সুনানে আন-নাসায়ী : ৫৪৭৬
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৪৭৬
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا الْقَاسِمُ وَهُوَ ابْنُ يَزِيدَ الْجَرْمِيُّ، عَنْ عَبْدِ الْعَزِيزِ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ أَبِي عَمْرٍو، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ»
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) বলতেন : اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ “আল্ল-হুম্মা ইন্নী আ'উযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল কাসালি, ওয়াল বুখলি ওয়াল জুবনি, ওয়া যলা'ইদ্ দায়নি, ওয়া গলাবাতির রিজা-ল” [হে আল্লাহ! আমিই দুশ্চিন্তা-বিষণ্ণতা, ভীরুতা, কৃপণতা এবং ঋণের বোঝা এবং মানুষের জবরদস্তি হতে আপনার নিকট আশ্রয় কামনা করছি]।
