৫১/২৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৪৮৪ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
পুরুষাঙ্গের অনিষ্ট থেকে আশ্রয় কামনা করা
সুনানে আন-নাসায়ী : ৫৪৮৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৪৮৪
أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ وَكِيعٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ سَعْدِ بْنِ أَوْسٍ، عَنْ بِلَالِ بْنِ يَحْيَى، عَنْ شُتَيْرِ بْنِ شَكَلِ بْنِ حُمَيْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، عَلِّمْنِي دُعَاءً أَنْتَفِعُ بِهِ، قَالَ: " قُلْ: اللَّهُمَّ عَافِنِي مِنْ شَرِّ سَمْعِي، وَبَصَرِي، وَلِسَانِي، وَقَلْبِي، شَرِّ مَنِيِّي " يَعْنِي ذَكَرَهُ
শুতায়র ইবনু শাকাল ইবনু হুমায়দ (রহঃ) হতে বর্ণিতঃ
শুতায়র ইবনু শাকাল ইবনু হুমায়দ (রহঃ) তাঁর পিতা হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি বললাম: হে আল্লাহর রাসূল! আমাকে এমন একটি দোয়া শিক্ষা দিন যা দ্বারা আমি উপকৃত হতে পারি। তিনি বললেন: তুমি বল, "আল্ল-হুম্মা 'আ-ফিনী মিন্ শাররি সাম্'ঈ, ওয়া বাসারী, ওয়া লিসা-নী, ওয়া ক্বলবী, শাররি মানিয়্যি" [হে আল্লাহ। আমাকে আমার কান, চোখ, জিহ্বা, অন্তর এবং বীর্য অর্থাৎ পুরুষাঙ্গের অনিষ্ট থেকে নিরাপত্তা দান করুন।
