৫১/৪৫. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৫৫০৩ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা

লোকের জবরদস্তি থেকে আশ্রয় প্রার্থনা করা

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৫০৩

أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ: حَدَّثَنَا إِسْمَعِيلُ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ أَبِي عَمْرٍو، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأَبِي طَلْحَةَ: «الْتَمِسْ لِي غُلَامًا مِنْ غِلْمَانِكُمْ يَخْدُمُنِي» فَخَرَجَ بِي أَبُو طَلْحَةَ يَرْدُفُنِي وَرَاءَهُ، فَكُنْتُ أَخْدُمُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كُلَّمَا نَزَلَ، فَكُنْتُ أَسْمَعُهُ يُكْثِرُ أَنْ يَقُولَ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَرَمِ، وَالْحُزْنِ، وَالْعَجْزِ، وَالْكَسَلِ، وَالْبُخْلِ، وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ»

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

একদিন রাসূলুল্লাহ (ﷺ) আবূ ত্বলহাহ্ (রাঃ)-কে বললেন: তোমাদের বালকদের মধ্য থেকে একজন বালক আমার খিদমতের জন্য নির্ধারণ কর। এরপর আবূ ত্বলহাহ্ (রাঃ) আমাকে তাঁর বাহনের পেছনে নিয়ে বের হলেন। তখন থেকে আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর খিদমত করতাম।তিনি (ﷺ) যখনই কোন জায়গায় নামতেন, আমি প্রায়ই তাঁকে বলতে শুনতাম: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَرَمِ، وَالْحُزْنِ، وَالْعَجْزِ، وَالْكَسَلِ، وَالْبُخْلِ، وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ "আল্ল-হুম্মা ইন্নী আ'উযুবিকা মিনাল হারামি, ওয়াল হুযনি, ওয়াল 'আজযি, ওয়াল কাসালি, ওয়াল বুখলি, ওয়াল জুবনি, ওয়া যলা ইদ্ দাইনি, ওয়া গলাবাতির্ রিজা-ল” [হে আল্লাহ! আমি অতি বার্ধক্য, চিন্তা, অক্ষমতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, ঋণের বোঝা এবং মানুষের জবরদস্তি থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি]।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন