৫১/৪৭. অধ্যায়ঃ
জাহান্নামের 'আযাব ও দাজ্জালের ফিতনাহ্ থেকে আশ্রয় প্রার্থনা করা
সুনানে নাসাঈ : ৫৫০৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৫০৫
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ حَفْصِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي أَبِي قَالَ: حَدَّثَنِي إِبْرَاهِيمُ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، أَخْبَرَنِي أَبُو الزِّنَادِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَعُوذُ بِاللَّهِ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَأَعُوذُ بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِاللَّهِ مِنْ شَرِّ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِاللَّهِ مِنْ شَرِّ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ»...[حكم الألباني] سكت عنه الشيخ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : আমি আল্লাহর নিকট জাহান্নামের আযাব হতে আশ্রয় প্রার্থনা করছি, আর আমি আল্লাহর কাছে কবরের আযাব হতে আশ্রয় প্রার্থনা করি, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি দাজ্জালের ফিতনা হতে এবং জীবন-মৃত্যুর ফিতনার অনিষ্ট থেকেও আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি।
