৫১/৪৮. অধ্যায়ঃ
মানুষ শায়ত্বনের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করা।
সুনানে নাসাঈ : ৫৫০৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৫০৭
أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي عُمَرَ، عَنْ عُبَيْدِ بْنِ خَشْخَاشٍ، عَنْ أَبِي ذَرٍّ قَالَ: دَخَلْتُ الْمَسْجِدَ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِ، فَجِئْتُ فَجَلَسْتُ إِلَيْهِ، فَقَالَ: «يَا أَبَا ذَرٍّ، تَعَوَّذْ بِاللَّهِ مِنْ شَرِّ شَيَاطِينِ الْجِنِّ وَالْإِنْسِ» قُلْتُ: أَوَ لِلْإِنْسِ شَيَاطِينُ؟ قَالَ: «نَعَمْ»...[حكم الألباني] ضعيف الإسناد
আবূ যর (রাঃ) হতে বর্ণিতঃ
আমি মসজিদে প্রবেশ করে রাসূলুল্লাহ (ﷺ) কে অবস্থানরত দেখতে পেলাম। আমি এসে তাঁর কাছে বসলাম। তিনি (ﷺ) বললেন: হে আবু যার! তুমি জিন শয়তান এবং মানুষ শয়তানদের থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে। আমি বললাম: মানুষের মধ্যেও কি শয়তান রয়েছে? তিনি (ﷺ) বললেন: হ্যাঁ।
