৫১/৫০. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৫৫১২ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা

মৃত্যুর ফিতনাহ্ থেকে আশ্রয় প্রার্থনা করা

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৫১২

أَخْبَرَنَا قُتَيْبَةُ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ طَاوُسٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُعَلِّمُهُمْ هَذَا الدُّعَاءَ كَمَا يُعَلِّمُ السُّورَةَ مِنَ الْقُرْآنِ، قُولُوا: «اللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ»

‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

'আবদুল্লাহ ইবনু 'আব্বাস (রাঃ) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে কুরআনের সূরা শিক্ষার ন্যায় এই দুয়া শিক্ষা দিতেন। তিনি (ﷺ) বলতেন: তোমরা বল, "আল্ল-হুম্মা ইন্না- না'উযুবিকা মিন 'আযা-বি জাহান্নাম, ওয়া আ'ঊযুবিকা মিন 'আযা-বিল কুর, ওয়া আ'উযুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জা-ল, ওয়া আ'ঊযুবিকা মিন ফিতনাতিল মাহইয়া- ওয়াল মামা-ত" [হে আল্লাহ! আমরা আপনার নিকট জাহান্নামের আযাব হতে আশ্রয় প্রার্থনা করছি, আর আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব হতে, আর আপনার নিকট মাসীহ দাজ্জালের ফিতনা হতে আশ্রয় প্রার্থনা করছি এবং আশ্রয় প্রার্থনা করছি জীবন ও মৃত্যুর ফিতনা হতে]।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন