৫১/৫১. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৫১৪ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
ক্বরের ‘আযাব থেকে আশ্রয় প্রার্থনা করা
সুনানে আন-নাসায়ী : ৫৫১৪
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৫১৪
قَالَ: الْحَارِثُ بْنُ مِسْكِينٍ، قِرَاءَةً عَلَيْهِ وَأَنَا أَسْمَعُ، عَنْ ابْنِ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَدْعُو يَقُولُ فِي دُعَائِهِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) দুয়া করতেন এবং দুয়ায় তিনি বলতেন: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ جَهَنَّمَ، وَأَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ، وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ “আল্ল-হুম্মা ইন্নী আ'ঊযুবিকা মিন 'আযা-বি জাহান্নাম, ওয়া আ'উযুবিকা মিন 'আযা-বিল ক্বর, ওয়া আ'উযুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জা-ল, ওয়া আ'উযুবিকা মিন ফিত্নাতিল মাহ্ইয়া- ওয়াল মামা-ত" [হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি জাহান্নামের আযাব হতে, আর আমি আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব হতে, আর আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি মাসীহ দাজ্জালের ফিতনা হতে এবং আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি জীবন ও মৃত্যুর ফিতনা হতে]।
