৫১/৫৩. অধ্যায়ঃ
আল্লাহর 'আযাব থেকে আশ্রয় প্রার্থনা করা
সুনানে নাসাঈ : ৫৫১৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৫১৬
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «عُوذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ اللَّهِ، عُوذُوا بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ، عُوذُوا بِاللَّهِ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، عُوذُوا بِاللَّهِ مِنْ فِتْنَةِ الْمَسِيحِ الدَّجَّالِ»
আবু হুরাইরা (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) হতে বর্ণিত। তিনি (ﷺ) বলেছেন: তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে আল্লাহর আযাব থেকে, তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে কবরের আযাব থেকে, তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে জীবন ও মৃত্যুর ফিতনা হতে এবং তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে মাসীহ দাজ্জালের ফিতনা থেকে।
