৫১/৫৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৫২০ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
জাহান্নামের উত্তাপ থেকে আশ্রয় প্রার্থনা করা
সুনানে আন-নাসায়ী : ৫৫২০
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৫২০
أَخْبَرَنَا عَمْرُو بْنُ سَوَّادٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ سِنَانٍ الْمُزَنِيِّ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ: سَمِعْتُ أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي صَلَاتِهِ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الدَّجَّالِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ حَرِّ جَهَنَّمَ» قَالَ أَبُو عَبْدِ الرَّحْمَنِ: «هَذَا الصَّوَابُ»
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আবুল ক্বাসিম (ﷺ) কে সালাত অবস্থায় বলতে শুনেছি: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الْقَبْرِ، وَمِنْ فِتْنَةِ الدَّجَّالِ، وَمِنْ فِتْنَةِ الْمَحْيَا وَالْمَمَاتِ، وَمِنْ حَرِّ جَهَنَّمَ “আল্ল-হুম্মা ইন্নী আ'উযুবিকা মিন ফিতনাতিল ক্বর, ওয়ামিন ফিতনাতিদ দাজ্জা-ল, ওয়া মিন ফিত্নাতিল মাহ্ইয়া- ওয়ার মামা-ত, ওয়া মিন হারির জাহান্নাম" [হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি; কবরের ফিতনা, দাজ্জালের ফিতনা, জীবন-মৃত্যুর ফিতনা এবং জাহান্নামের আগুনের উত্তাপ থেকে]। আবু 'আবদুর রহমান [ইমাম নাসায়ী। (রহঃ) বলেন: এটি সঠিক।
