৫১/৫৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৫২৭ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
যে কাজ করা হয়নি তার অকল্যাণ হতে আশ্রয় প্রার্থনা করা
সুনানে আন-নাসায়ী : ৫৫২৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৫২৭
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا الْمُعْتَمِرُ، عَنْ أَبِيهِ، عَنْ حُصَيْنٍ، عَنْ هِلَالِ بْنِ يَسَافٍ، عَنْ فَرْوَةَ بْنِ نَوْفَلٍ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ فَقُلْتُ: حَدِّثِينِي بِشَيْءٍ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِ، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ، وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ»
ফারওয়াহ ইব্নু নাওফাল (রহঃ) হতে বর্ণিতঃ
ফারওয়াহ্ ইবনু নাওফাল (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি 'আয়িশাহ্ (রাঃ)-এর কাছে জানতে চাইলাম: রাসূলুল্লাহ (ﷺ) যা দ্বারা দোয়া করতেন, সে সম্পর্কে আমাকে কিছু বলুন।তিনি বললেন, তিনি (ﷺ) বলতেন: اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا عَمِلْتُ، وَمِنْ شَرِّ مَا لَمْ أَعْمَلْ “আল্ল-হুম্মা ইন্নী আ'উযুবিকা মিন শাররি মা- 'আমিলতু, ওয়ামিন শাররি মা- লাম আ'মাল" [হে আল্লাহ! আমি যা করেছি তার অপকারিতা এবং যা করিনি তার অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি]।
