৫১/৬০. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৫২৯ - আল্লাহর আশ্রয় গ্রহণ করা
মাটিতে ধসে যাওয়া হতে আশ্রয় প্রার্থনা করা
সুনানে আন-নাসায়ী : ৫৫২৯
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৫২৯
أَخْبَرَنَا عَمْرُو بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، عَنْ عُبَادَةَ بْنِ مُسْلِمٍ، قَالَ: حَدَّثَنِي جُبَيْرُ بْنُ أَبِي سُلَيْمَانَ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَنَّ ابْنَ عُمَرَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي» قَالَ جُبَيْرٌ: «وَهُوَ الْخَسْفُ»، قَالَ عُبَادَةُ: «فَلَا أَدْرِي قَوْلُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ قَوْلُ جُبَيْرٍ»
ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِعَظَمَتِكَ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي "আল্ল-হুম্মা ইন্নী আ'উযু বি' আযামাতিকা আন্ উগতা-লা মিন তাহতী" [হে আল্লাহ! আমি আপনার নিকট আপনার মর্যাদার মাধ্যমে নিচের দিকে ধসে যাওয়া থেকে আশ্রয় গ্রহণ করছি]।জুবায়র (রহঃ) বলেন: আর তা হচ্ছে মাটিতে ধসে যাওয়া। 'উবাদাহ্ (রহঃ) বলেন: আমি জানি না, এটা নাবী (ﷺ)-এর কথা, না জুবায়র (রহঃ)-এর কথা।
