৫১/৬১. অধ্যায়ঃ
উঁচু স্থান হতে পড়া এবং মাটিচাপা পড়া হতে আশ্রয় প্রার্থনা করা
সুনানে নাসাঈ : ৫৫৩১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৫৩১
أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ، قَالَ: حَدَّثَنَا الْفَضْلُ بْنُ مُوسَى، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ، عَنْ صَيْفِيٍّ، مَوْلَى أَبِي أَيُّوبَ، عَنْ أَبِي الْيَسَرِ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَالْهَدْمِ، وَالْغَرَقِ، وَالْحَرِيقِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا»
আবুল ইয়াসার (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলতেনঃاللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ التَّرَدِّي، وَالْهَدْمِ، وَالْغَرَقِ، وَالْحَرِيقِ، وَأَعُوذُ بِكَ أَنْ يَتَخَبَّطَنِي الشَّيْطَانُ عِنْدَ الْمَوْتِ، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ فِي سَبِيلِكَ مُدْبِرًا، وَأَعُوذُ بِكَ أَنْ أَمُوتَ لَدِيغًا(আল্লাহুম্মা ইন্নী আউযু বিরকা মিনাত তরাদ্দী, ওয়াল হাদমি, ওয়াল গরাক্বি, ওয়াল হারীক্বি, ওয়া আউযু বিরকা আন ইয়াতাখব্বাত্বানিশ শাইতানু ইন্দাল মাউতি, ওয়া আউযু বিরকা আন আমুতা ফী সাবীলিকা মুদবিরান, ওয়া আউযু বিরকা আন আমুতা লাদীগা-)হে আল্লাহ! আমি আপনার নিকট আশ্রয় চাই উপর থেকে পড়ে যাওয়া, মাটিচাপা পড়া, পানিতে ডুবে যাওয়া এবং আগুনে দগ্ধ হওয়া থেকে। আর আমি মৃত্যুকালে শয়তানের (ঈমানের উপর) আঘাত থেকে আশ্রয় চাচ্ছি, আর আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি, আর আমি আপনার নিকট যুদ্ধের ময়দান হতে পৃষ্ঠপ্রদর্শন করা অবস্থায় মারা যাওয়া থেকে এবং আপনার আশ্রয় গ্রহণ করছি সাপ-বিচ্ছুর দংশনে মৃত্যুবরণ করা থেকে।
