৫২/৬. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৫৫১ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
আধাপাকা ও পাকা খেজুরের মিশ্রণ
সুনানে আন-নাসায়ী : ৫৫৫১
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৫৫১
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ الْأَوْزَاعِيِّ، قَالَ: حَدَّثَنِي يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَجْمَعُوا بَيْنَ التَّمْرِ وَالزَّبِيبِ، وَلَا بَيْنَ الزَّهْوِ وَالرُّطَبِ»
আবূ ক্বাতাদাহ (রাঃ) হতে বর্ণিতঃ
'আবদুল্লাহ ইবনু আবূ কৃতাদাহ্ (রহঃ) তাঁর পিতার সূত্রে নাবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: খেজুর ও কিশমিশ মিশাবে না এবং আধাপাকা ও পাকা খেজুর (পানীয় তৈরির উদ্দেশে) মিশ্রিত করবে না।
