৫২/৯. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৫৫৭ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
কাঁচা এবং পাকা শুকনো খেজুরের মিশ্রণ
সুনানে আন-নাসায়ী : ৫৫৫৭
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৫৫৭
أَخْبَرَنَا وَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى، عَنْ ابْنِ فُضَيْلٍ، عَنْ أَبِي إِسْحَقَ، عَنْ حَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الدُّبَّاءِ، وَالْحَنْتَمِ، وَالْمُزَفَّتِ، وَالنَّقِيرِ، وَعَنِ الْبُسْرِ، وَالتَّمْرِ أَنْ يُخْلَطَا، وَعَنِ الزَّبِيبِ وَالتَّمْرِ أَنْ يُخْلَطَا وَكَتَبَ إِلَى أَهْلِ هَجَرَ أَنْ لَا تَخْلِطُوا الزَّبِيبَ وَالتَّمْرَ جَمِيعًا»
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) কদুর খোল, হানতাম মুযাফ্ফাত, নাক্বীর ব্যবহার করতে নিষেধ করেছেন। আর তিনি (ﷺ) কাঁচা ও পাকা খেজুর এবং কিশমিশ ও খেজুর শুধুমাত্র মিশ্রিত পানীয় (মদ) তৈরি করতে নিষেধ করেছেন। আর তিনি (ﷺ) হাজারা নামক এলাকাবাসীদেরকে লিখেন যে, তোমরা কিশমিশ এবং খেজুর একসাথে মিশ্রিত করে পানীয় তৈরি করবে না।
