৫২/১১. অধ্যায়ঃ
পাকা খেজুর ও কিশমিশ মিশ্রণ
সুনানে নাসাঈ : ৫৫৬১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৫৬১
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ هِشَامٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَنْبِذُوا الزَّهْوَ، وَالرُّطَبَ، وَلَا تَنْبِذُوا الرُّطَبَ وَالزَّبِيبَ جَمِيعًا»
আবূ কাতাদা (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবন আবু কাতাদা (রহঃ) তার পিতার সূত্রে নবী (ﷺ) হতে বর্ণনা করেন। তিনি (ﷺ) বলেছেন: তোমরা কাঁচা ও পাকা খেজুর মিশিয়ে পানীয় তৈরি করো না এবং পাকা খেজুর ও কিশমিশ মিশ্রিত করেও পানীয় তৈরি করো না।
