৫২/৪১. অধ্যায়ঃ
মদের হাল-হাকীকাত
সুনানে নাসাঈ : ৫৬৫৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৬৫৭
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ يُونُسَ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: " أُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ أُسْرِيَ بِهِ بِقَدَحَيْنِ مِنْ خَمْرٍ وَلَبَنٍ، فَنَظَرَ إِلَيْهِمَا، فَأَخَذَ اللَّبَنَ، فَقَالَ لَهُ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَاكَ لِلْفِطْرَةِ لَوْ أَخَذْتَ الْخَمْرَ غَوَتْ أُمَّتُكَ "
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
মি'রাজের রাতে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট দুধ এবং মদের দুটি পাত্র উপস্থিত করা হলে, তিনি উভয়টির প্রতি দৃষ্টি নিবদ্ধ করে দুধকেই গ্রহণ করলেন। জিবরীল (আঃ) তাঁকে বললেন: সকল প্রশংসা আল্লাহর যে, তিনি আপনাকে স্বভাবধর্মের প্রতি হিদায়াত দান করেছেন। যদি আপনি মদের পাত্র গ্রহণ করতেন, তবে আপনার উম্মত পথভ্রষ্ট হয়ে যেত।
