৫২/৪৮. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৫৬৮৯ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]

যারা মনে করেন, যে পরিমাণ মদ পানে নেশার উদ্রেক করে না ততটুকু পান করা বৈধ- এ সম্পর্কিত দলীল

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৬৮৯

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ عُيَيْنَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَجُلٌ لِابْنِ عَبَّاسٍ: إِنِّي امْرُؤٌ مِنْ أَهْلِ خُرَاسَانَ، وَإِنَّ أَرْضَنَا أَرْضٌ بَارِدَةٌ، وَإِنَّا نَتَّخِذُ شَرَابًا نَشْرَبُهُ مِنَ الزَّبِيبِ، وَالْعِنَبِ، وَغَيْرِهِ، وَقَدْ أُشْكِلَ عَلَيَّ، فَذَكَرَ لَهُ ضُرُوبًا مِنَ الْأَشْرِبَةِ، فَأَكْثَرَ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ لَمْ يَفْهَمْهُ، فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ: «إِنَّكَ قَدْ أَكْثَرْتَ عَلَيَّ، اجْتَنِبْ مَا أَسْكَرَ مِنْ تَمْرٍ أَوْ زَبِيبٍ أَوْ غَيْرِهِ»...[حكم الألباني] صحيح الإسناد موقوف

আবদুর রহমান (রহঃ) হতে বর্ণিতঃ

'উইয়াইনাহ্ ইবনু 'আবদুর রহমান (রহঃ) তার পিতার সূত্রে বর্ণনা করেন। এক ব্যক্তি ইবনু 'আব্বাস (রাঃ)-কে বললেন: আমি শীতপ্রধান এলাকা খুরাসানের অধিবাসী। আমরা কিশমিশ, আঙুর ইত্যাদি দ্বারা এক প্রকার পানীয় তৈরি করি। এ নিয়ে আমি দ্বিধা-দ্বন্দ্বে ভুগছি। এরপর সে আরো কয়েক প্রকার পানীয়ের নাম উল্লেখ করল। আমি মনে করলাম, হয় তো ইবনু 'আব্বাস তা বুঝতে পারেননি। ইবনু 'আব্বাস (রাঃ) বললেন: তুমি তো অনেক মদের কথাই বললে। শোন! যা নেশা উদ্রেক করে পরিহার করবে; তা খেজুর, আঙুর অথবা অন্য যা কিছু দ্বারাই তৈরি করা হোক না কেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন