৫২/৪৮. অধ্যায়ঃ
যারা মনে করেন, যে পরিমাণ মদ পানে নেশার উদ্রেক করে না ততটুকু পান করা বৈধ- এ সম্পর্কিত দলীল
সুনানে নাসাঈ : ৫৭০৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৭০৩
أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ إِسْمَعِيلَ بْنِ سُلَيْمَانَ، قَالَ: أَنْبَأَنَا يَحْيَى بْنُ يَمَانٍ، عَنْ سُفْيَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ خَالِدِ بْنِ سَعْدٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، قَالَ: عَطِشَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَوْلَ الْكَعْبَةِ فَاسْتَسْقَى، فَأُتِيَ بِنَبِيذٍ مِنَ السِّقَايَةِ، فَشَمَّهُ فَقَطَّبَ، فَقَالَ: «عَلَيَّ بِذَنُوبٍ مِنْ زَمْزَمَ»، فَصَبَّ عَلَيْهِ، ثُمَّ شَرِبَ، فَقَالَ رَجُلٌ: أَحَرَامٌ هُوَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «لَا» وَهَذَا خَبَرٌ ضَعِيفٌ لِأَنَّ يَحْيَى بْنَ يَمَانٍ انْفَرَدَ بِهِ دُونَ أَصْحَابِ سُفْيَانَ، وَيَحْيَى بْنُ يَمَانٍ لَا يُحْتَجُّ بِحَدِيثِهِ لِسُوءِ حِفْظِهِ، وَكَثْرَةِ خَطَئِهِ...[حكم الألباني] ضعيف الإسناد
আবূ মাসঊদ (রাঃ) হতে বর্ণিতঃ
একবার নবি (ﷺ) কা’বার নিকট তৃষ্ণার্ত হন। তিনি (ﷺ) পানি চাইলে এক লোক মশক হতে নবীয দিল। তিনি (ﷺ) তার গন্ধ শুঁকে তা অপছন্দ করে বললেন: আমার কাছে যমযমের পানির পাত্র নিয়ে আসো। তিনি তাতে যমযমের পানি মিশিয়ে তা পান করলেন। তখন এক ব্যক্তি বলল: হে আল্লাহর রসূল! তা কি হারাম? তিনি (ﷺ) বললেন: না।এ বর্ণনাটি যঈফ। কেননা ইয়াহিয়া ইবনু ইয়ামান, সুফিয়ান থেকে এককভাবে হাদিসটি বর্ণনা করেছেন। আর ইয়াহিয়ার বর্ণনা অগ্রহণযোগ্য। তাঁর স্মৃতিশক্তি দুর্বল হওয়ার দরুন তিনি প্রায়ই ভুল করতেন।
