৫২/৪৮. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৫৭০৫ - বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান]
যারা মনে করেন, যে পরিমাণ মদ পানে নেশার উদ্রেক করে না ততটুকু পান করা বৈধ- এ সম্পর্কিত দলীল
সুনানে আন-নাসায়ী : ৫৭০৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৫৭০৫
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ السَّرِيِّ بْنِ يَحْيَى، قَالَ: حَدَّثَنَا أَبُو حَفْصٍ، إِمَامٌ لَنَا وَكَانَ مِنْ أَسْنَانِ الْحَسَنِ، عَنْ أَبِي رَافِعٍ، أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: «إِذَا خَشِيتُمْ مِنْ نَبِيذٍ شِدَّتَهُ، فَاكْسِرُوهُ بِالْمَاءِ» قَالَ عَبْدُ اللَّهِ: «مِنْ قَبْلِ أَنْ يَشْتَدَّ»...[حكم الألباني] ضعيف الإسناد
আবূ রাফি‘ (রাঃ) হতে বর্ণিতঃ
'উমর ইবনুল খাত্ত্বাব (রাঃ) বলেছেন: যখন তোমরা নাবীয ঝাঁঝালো হয়ে গেছে বলে ভয় করবে, তখন তোমরা এর সাথে পানি মিশিয়ে ঝাঁঝ কমিয়ে নিবে। 'আবদুল্লাহ (রাঃ) বলেন: ঝাঁঝালো হওয়ার পূর্বেই এমন করতে হবে।
