৫২/৫৩. অধ্যায়ঃ
কোন প্রকার দ্রাক্ষারস [জ্বাল দেয়া আঙুরের রস] পান করা জায়িয এবং কোন প্রকার পান করা নাজায়িয
সুনানে নাসাঈ : ৫৭২১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৭২১
أَخْبَرَنَا سُوَيْدٌ، قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ هُشَيْمٍ، قَالَ: أَنْبَأَنَا إِسْمَعِيلُ بْنُ أَبِي خَالِدٍ، عَنْ قَيْسِ بْنِ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ، «أَنَّهُ كَانَ يَشْرَبُ مِنَ الطِّلَاءِ مَا ذَهَبَ ثُلُثَاهُ، وَبَقِيَ ثُلُثُهُ»
আবূ মূসা আশ্আরী (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি এমন দ্রাক্ষারস পান করতেন, যার দুই-তৃতীয়াংশ জ্বাল দেয়া হয়, আর এক-তৃতীয়াংশ অবশিষ্ট থাকে।
