৫২/৫৬. অধ্যায়ঃ
যে সব নাবীয পান করা জায়িয আর যেসব নাবীয পান করা নাজায়িয তার বর্ণনা
সুনানে নাসাঈ : ৫৭৩৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৭৩৫
أَخْبَرَنِي عَمْرُو بْنُ عُثْمَانَ بْنِ سَعِيدِ بْنِ كَثِيرٍ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، قَالَ: حَدَّثَنِي الْأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي عَمْرٍو، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الدَّيْلَمِيِّ، عَنْ أَبِيهِ فَيْرُوزَ قَالَ: قَدِمْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا أَصْحَابُ كَرْمٍ، وَقَدْ أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ تَحْرِيمَ الْخَمْرِ، فَمَاذَا نَصْنَعُ؟، قَالَ: «تَتَّخِذُونَهُ زَبِيبًا؟»، قُلْتُ: فَنَصْنَعُ بِالزَّبِيبِ مَاذَا؟، قَالَ: «تُنْقِعُونَهُ عَلَى غَدَائِكُمْ، وَتَشْرَبُونَهُ عَلَى عَشَائِكُمْ، وَتُنْقِعُونَهُ عَلَى عَشَائِكُمْ، وَتَشْرَبُونَهُ عَلَى غَدَائِكُمْ» قُلْتُ: أَفَلَا نُؤَخِّرُهُ حَتَّى يَشْتَدَّ؟، قَالَ: «لَا تَجْعَلُوهُ فِي الْقُلَلِ، وَاجْعَلُوهُ فِي الشِّنَانِ، فَإِنَّهُ إِنْ تَأَخَّرَ صَارَ خَلًّا»
ফায়রুয দায়লামী (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে গিয়ে তাঁকে জিজ্ঞেস করলাম : হে আল্লাহর রাসূল! আমরা আঙুরওয়ালা। আর আল্লাহ তা'আলা মদ হারাম করার ঘোষণা দিয়ে আয়াত নাযিল করেছেন। আমরা এখন কি করব? তিনি বললেন : তোমরা তা কিশমিশ বানিয়ে ফেলবে। আমি বললাম, কিশমিশ দিয়ে কি করব? তিনি (ﷺ) বললেন, তা সকালে ভিজিয়ে সন্ধ্যায় পান করবে। আর সন্ধ্যায় ভিজিয়ে সকালে পান করবে। আমি বললাম : তা উথলানো পর্যন্ত কি আমরা তা রেখে দেব? তিনি (ﷺ) বললেন : তা মাটির পাত্রে না রেখে মশকে রাখবে : কেননা যদি বেশিক্ষণ এভাবে থাকে, তবে তা সিরকায় রূপান্তরিত হয়ে যাবে।
