৬/৩৭. অধ্যায়ঃ
সূর্যাস্তের পূর্বে সলাত আদায় করার অনুমতি।
সুনানে নাসাঈ : ৫৮১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৮১
أَخْبَرَنَا عُثْمَانُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ قَالَ: أَنْبَأَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ بْنُ حُدَيْرٍ قَالَ: سَأَلْتُ لَاحِقًا عَنِ الرَّكْعَتَيْنِ قَبْلَ غُرُوبِ الشَّمْسِ فَقَالَ: كَانَ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ يُصَلِّيهِمَا، فَأَرْسَلَ إِلَيْهِ مُعَاوِيَةُ: مَا هَاتَانِ الرَّكْعَتَانِ عِنْدَ غُرُوبِ الشَّمْسِ؟ فَاضْطَرَّ الْحَدِيثَ إِلَى أُمِّ سَلَمَةَ، فَقَالَتْ أُمُّ سَلَمَةَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُصَلِّي رَكْعَتَيْنِ قَبْلَ الْعَصْرِ فَشُغِلَ عَنْهُمَا، فَرَكَعَهُمَا حِينَ غَابَتِ الشَّمْسُ، فَلَمْ أَرَهُ يُصَلِّيهِمَا قَبْلُ وَلَا بَعْدُ»
ইমরান ইব্ন হুদায়র (রহঃ) হতে বর্ণিতঃ
সূর্যাস্তের পূর্বে দুই রাকাত সালাত আদায় করা সম্বন্ধে আমি লাহিক (ইবন হুমায়দ সাদৃসী) (রহঃ)-কে প্রশ্ন করলাম। তিনি বললেন, আবদুল্লাহ ইবনুজ যুবাইর (রাঃ) তা আদায় করতেন। তখন মুয়াবিয়া (রাঃ) আবদুল্লাহ ইবনুজ যুবাইর (রাঃ)-এর নিকট পত্র পাঠালেন যে, সূর্যাস্তের পূর্বে এ দু’রাকাত কিসের সালাত? ইবনুজ যুবাইর (রাঃ) উম্মু সালামা (রাঃ)-এর শরণাপন্ন হলেন। উম্মু সালামা (রাঃ) বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এ দু’রাকাত আসরের পূর্বে আদায় করতেন। একদিন কর্ম ব্যস্ততার কারণে পড়তে পারলেন না বলে সূর্যাস্তের সময় তা আদায় করলেন, আমি এর পূর্বে বা পরে কখনো রাসূলুল্লাহ (ﷺ)-কে তা আদায় করতে দেখিনি।
