৬/৪০. অধ্যায়ঃ
ফাজরের পূর্ব পর্যন্ত নাফল সলাতের অনুমাত প্রদান
সুনানে নাসাঈ : ৫৮৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৫৮৪
خْبَرَنِي الْحَسَنُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ سُلَيْمَانَ وَأَيُّوبُ بْنُ مُحَمَّدٍ قَالَا: حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ قَالَ: أَيُّوبُ حَدَّثَنَا، وَقَالَ حَسَنٌ: أَخْبَرَنِي شُعْبَةُ، عَنْ يَعْلَى بْنِ عَطَاءٍ، عَنْ يَزِيدَ بْنِ طَلْقٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْبَيْلَمَانِيِّ، عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَ قَالَ: أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَنْ أَسْلَمَ مَعَكَ؟ قَالَ: «حُرٌّ وَعَبْدٌ». قُلْتُ: هَلْ مِنْ سَاعَةٍ أَقْرَبُ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ مِنْ أُخْرَى؟ قَالَ: " نَعَمْ. جَوْفُ اللَّيْلِ الْآخِرُ، فَصَلِّ مَا بَدَا لَكَ حَتَّى تُصَلِّيَ الصُّبْحَ، ثُمَّ انْتَهِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَمَا دَامَتْ - وَقَالَ أَيُّوبُ: فَمَا دَامَتْ - كَأَنَّهَا حَجَفَةٌ حَتَّى تَنْتَشِرَ، ثُمَّ صَلِّ مَا بَدَا لَكَ حَتَّى يَقُومَ الْعَمُودُ عَلَى ظِلِّهِ، ثُمَّ انْتَهِ حَتَّى تَزُولَ الشَّمْسُ؛ فَإِنَّ جَهَنَّمَ تُسْجَرُ نِصْفَ النَّهَارِ، ثُمَّ صَلِّ مَا بَدَا لَكَ حَتَّى تُصَلِّيَ الْعَصْرَ، ثُمَّ انْتَهِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ؛ فَإِنَّهَا تَغْرُبُ بَيْنَ قَرْنَيْ شَيْطَانٍ وَتَطْلُعُ بَيْنَ قَرْنَيْ شَيْطَانٍ "
আমর ইব্ন আবাসা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এসে বললাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আপনার সঙ্গে আর কে ইসলাম গ্রহণ করেছে? উত্তরে বললেন, “একজন আজাদ পুরুষ আর একজন গোলাম (আবূ বকর ও বিলাল (রাঃ))।”প্রশ্ন করলাম, এমন কোন সময় আছে কি যাতে অন্য সময়ের চেয়ে আল্লাহ তা‘আলার বেশি নৈকট্য লাভ করা যায়? উত্তরে বললেন, “হ্যাঁ! রাতের শেষ অংশে ফজর আদায়ের পূর্ব পর্যন্ত যা মনে চায়, পড়। তারপর সূর্যোদয় হওয়া এবং লালিমা কেটে আলোকিত হওয়া পর্যন্ত বিরত থাকবে।”(রাবী) আইয়ুব বলেন, যে পর্যন্ত সূর্যকে ঢালের মতো মনে হয় এবং সূর্যের আলো ছড়িয়ে না পড়ে ততক্ষণ পর্যন্ত বিরত থাকবে। তারপর খুঁটি তার মূল ছায়ার উপর থাকা পর্যন্ত (দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত) যা মনে চায় আদায় কর। তারপর সূর্য ঢলে যাওয়া পর্যন্ত নিবৃত থাক। কেননা দ্বিপ্রহরে জাহান্নামের আগুন অধিক প্রজ্জ্বলিত করা হয়। তারপর আসর-এর সালাত আদায় করা পর্যন্ত যা মনে চায় আদায় কর। এরপর সূর্যাস্ত পর্যন্ত বিরত থাক। কারণ সূর্যের অস্ত এবং উদয় উভয়ই শয়তানের দু’ শিংয়ের মাঝখান দিয়ে হয়।
