১/৫০. অধ্যায়ঃ

শিলাবৃষ্টির পানি দিয়ে উযূ করা

সুনানে নাসাঈহাদিস নম্বর ৬২

أَخْبَرَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا مَعْنٌ قَالَ: حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ صَالِحٍ، عَنْ حَبِيبِ بْنِ عُبَيْدٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ قَالَ: شَهِدْتُ عَوْفَ بْنَ مَالِكٍ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى مَيِّتٍ فَسَمِعْتُ مِنْ دُعَائِهِ وَهُوَ يَقُولُ: «اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَأَوْسِعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنَ الدَّنَسِ»

যুবায়ের ইব্‌ন নুফায়র (রহঃ) হতে বর্ণিতঃ

আমি আওফ ইবন মালিক (রাঃ)-এর নিকট যাই। তখন তিনি বলেছিলেন, রসূলুল্লাহ (ﷺ) এক মৃত লোকের জানাজা সালাতের সময় যে দোয়া পাঠ করছিলেন আমি তা শুনেছি। তিনি পড়েছিলেন, “আল্লাহুম্মাগফির লাহ ওয়ারহামহু ওয়া আফিহি ওয়া আফু আনহু ওয়া আকরিম নুযুলাহু ওয়া আওসিআ মুদখালাহু ওয়াগসিলহু বিলমা-য়ি ওয়াস্সালজি ওয়াল বারাদি ওয়া নাক্কিহি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস্ সাওবুল আব্যাদু মিনাদ দানাস।”অর্থাৎ- “হে আল্লাহ! আপনি তাকে ক্ষমা করে দিন এবং তার ওপর দয়া করুন। তাকে নিরাপদে রাখুন এবং তার ত্রুটি মার্জনা করুন। তার জন্য সম্মানজনক আতিথেয়তার ব্যবস্থা করে দিন। তার কবর প্রশস্ত করুন এবং তাকে পানি, বরফ ও শিলাবৃষ্টির পানি দিয়ে ধৌত করুন। তাকে গুনাহ থেকে পবিত্র করুন যেমন সাদা কাপড় ময়লা থেকে পবিত্র করা হয়।”

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন