৬/৫৫. অধ্যায়ঃ

সুনানে আন-নাসায়ী হাদিস ৬২২ - নামাজের সময়সীমা

ছুটে যাওয়া সলাত কিভাবে ক্বাযা করা যায়?

সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৬২২

أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ هِشَامٍ الدَّسْتُوَائِيِّ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحُبِسْنَا عَنْ صَلَاةِ الظُّهْرِ وَالْعَصْرِ وَالْمَغْرِبِ وَالْعِشَاء، فَاشْتَدَّ ذَلِكَ عَلَيَّ فَقُلْتُ فِي نَفْسِي: نَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي سَبِيلِ اللَّهِ، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَالًا، فَأَقَامَ فَصَلَّى بِنَا الظُّهْرَ، ثُمَّ أَقَامَ فَصَلَّى بِنَا الْعَصْرَ، ثُمَّ أَقَامَ فَصَلَّى بِنَا الْمَغْرِبَ، ثُمَّ أَقَامَ فَصَلَّى بِنَا الْعِشَاء، ثُمَّ طَافَ عَلَيْنَا فَقَالَ: «مَا عَلَى الْأَرْضِ عِصَابَةٌ يَذْكُرُونَ اللَّهَ عَزَّ وَجَلَّ غَيْرُكُمْ»

আবদুল্লাহ ইব্‌ন মাসউদ (রাঃ) হতে বর্ণিতঃ

একবার আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে ছিলাম। যুহর, আসর, মাগরিব ও 'ইশা- এ চার ওয়াক্তের সালাত আদায় করা হতে আমরা বাধাপ্রাপ্ত হলাম। তা আমার কাছে কষ্টকর মনে হলো। মনে মনে ভাবলাম, আমরা তো রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে থেকে আল্লাহর পথে জিহাদ করছি। তারপর রাসূলুল্লাহ (ﷺ) বিলাল (রাঃ)-কে ইক্বামাত দিতে আদেশ দিলেন। ইক্বামাত দেয়া হলে আমাদেরকে নিয়ে যুহরের সালাত আদায় করলেন। আবার ইক্বামাত দিলে আসরর সালাত আদায় করলেন। আবার ইক্বামাত বললে মাগরিবের সালাত আদায় করলেন। পুনরায় ইক্বামাত দিলে 'ইশার সালাত আদায় করলেন। তারপর আমাদের উদ্দেশে বলতে লাগলেন, পৃথিবীতে তোমাদের ছাড়া এমন কোন দল নেই যারা আল্লাহ তা'আলাকে মনে করে।

১. এটা ৫ম হিজরীতে গাযওয়ায়ে খন্দকের ঘটনা। কাফিরদের সাথে অনবরত যুদ্ধ চলার দরুন রাসূলুল্লাহ্ (ﷺ) ও তাঁর সাহাবীগণ চার ওয়াক্ত সালাত আদায় করতে পারেননি। - অনুবাদক

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন