৬/৫৫. অধ্যায়ঃ
ছুটে যাওয়া সলাত কিভাবে ক্বাযা করা যায়?
সুনানে নাসাঈ : ৬২১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৬২১
أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ أَبِي الْأَحْوَصِ، عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ أَبِيهِ قَالَ: «كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ فَأَسْرَيْنَا لَيْلَةً، فَلَمَّا كَانَ فِي وَجْهِ الصُّبْحِ، نَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَامَ وَنَامَ النَّاسُ، فَلَمْ يَسْتَيْقِظْ إِلَّا بِالشَّمْسِ قَدْ طَلَعَتْ عَلَيْنَا، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمُؤَذِّنَ، فَأَذَّنَ، ثُمَّ صَلَّى الرَّكْعَتَيْنِ قَبْلَ الْفَجْرِ، ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ فَصَلَّى بِالنَّاسِ، ثُمَّ حَدَّثَنَا بِمَا هُوَ كَائِنٌ حَتَّى تَقُومَ السَّاعَةُ»
আবূ মারয়াম (রাঃ) হতে বর্ণিতঃ
একবার আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে সারা রাত সফর করলাম। পরে রাতের শেষাংশে ফজরের সালাতের নিকটবর্তী সময়ে রাসূলুল্লাহ (ﷺ) এক স্থানে নামলেন এবং কিছুক্ষণ পরেই ঘুমিয়ে পড়লেন। তাঁর সঙ্গীগণও ঘুমিয়ে পড়লেন। সূর্যের আলোকরশ্মি স্পর্শ না করা পর্যন্ত আমরা কেউই জাগ্রত হলাম না। পরে রাসূলুল্লাহ (ﷺ) মুয়াজ্জিনকে আজান দিতে আদেশ দিলেন। মুয়াজ্জিন আজান দিলেন, তিনি দুই রাকাত ফজরের সুন্নাত আদায় করলেন। আবার আদেশ দিলে মুয়াজ্জিন ইকামত বললেন, পরে সাহাবীদেরকে নিয়ে তিনি ফরজ আদায় করলেন। তারপর আমাদেরকে কেয়ামত পর্যন্ত সংঘটিতব্য বড় বড় ঘটনাবলীর বিবরণ দিলেন।
