৬/৫৪. অধ্যায়ঃ
সলাত আদায় না করে ঘুমিয়ে পড়লে পরের দিন সে ওয়াক্তে ক্বাযা আদায় করা
সুনানে নাসাঈ : ৬২০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৬২০
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ نَسِيَ صَلَاةً فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا؛ فَإِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ: {أَقِمِ الصَّلَاةَ لِلذِّكْرَى} " قُلْتُ لِلزُّهْريِّ: هَكَذَا قَرَأَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: نَعَمْ
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি সালাত ভুলে গেল সে যেন যখনই স্মরণ হয় তখনই তা আদায় করে নেয়। কেননা আল্লাহ তাআলা বলেন, “এবং আমার স্মরণার্থে সালাত কায়েম কর”– (সূরা ত্ব-হা- ২০: ১৪)।মা‘মার (রহঃ) বলেন, আমি যুহরীকে জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ (ﷺ) (এভাবেই আয়াত) পাঠ করেছিলেন? তিনি বললেন, হ্যাঁ।
