৬/৫৫. অধ্যায়ঃ

ছুটে যাওয়া সলাত কিভাবে ক্বাযা করা যায়?

সুনানে নাসাঈহাদিস নম্বর ৬২৪

أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ خُشَيْشُ بْنُ أَصْرَمَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي سَفَرٍ لَهُ: «مَنْ يَكْلَؤُنَا اللَّيْلَةَ لَا نَرْقُدَ عَنْ صَلَاةِ الصُّبْحِ؟» قَالَ بِلَالٌ: أَنَا. فَاسْتَقْبَلَ مَطْلَعَ الشَّمْسِ، فَضُرِبَ عَلَى آذَانِهِمْ حَتَّى أَيْقَظَهُمْ حَرُّ الشَّمْسِ فَقَامُوا فَقَالَ: «تَوَضَّئُوا». ثُمَّ أَذَّنَ بِلَالٌ فَصَلَّى رَكْعَتَيْنِ وَصَلَّوْا رَكْعَتَيِ الْفَجْرِ، ثُمَّ صَلَّوْا الْفَجْرَ

জুবায়র (রাঃ) হতে বর্ণিতঃ

একবার কোন এক সফরে রাসূলুল্লাহ (ﷺ) বললেন, কে আমাদের আজ রাতে পাহারাদারের দায়িত্ব পালন করবে? যেন ঘুমন্ত অবস্থায় আমাদের ফজরের সালাতের সময় ছুটে না যায়। বিলাল (রাঃ) বললেন, আমি দায়িত্ব পালন করব। এ কথা বলে তিনি সূর্যের উদয়প্রান্ত অভিমুখী হয়ে দায়িত্ব পালনে নিয়োজিত রইলেন। তাঁরা এতো গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে রইলেন যে, সূর্যের কিরণ তাদেরকে জাগ্রত করল। তখন সকলে দাঁড়িয়ে গেলেন। রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তোমরা ওজু কর। পরে বিলাল (রাঃ) আজান দিলেন। তিনি দু' রাকাত সুন্নত আদায় করলেন এবং অন্যরাও দু' রাকাত সুন্নত আদায় করলেন। তারপর সকলে মিলে ফজরের দু' রাকাত ফরজ সালাত আদায় করলেন।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন