৬/৫৫. অধ্যায়ঃ
সুনানে আন-নাসায়ী হাদিস ৬২৫ - নামাজের সময়সীমা
ছুটে যাওয়া সলাত কিভাবে ক্বাযা করা যায়?
সুনানে আন-নাসায়ী : ৬২৫
সুনানে আন-নাসায়ীহাদিস নম্বর ৬২৫
أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ قَالَ: حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلَالٍ، حَدَّثَنَا حَبِيبٌ، عَنْ عَمْرِو بْنِ هَرِمٍ، عَنْ جَابِرِ بْنِ زَيْدٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ:«أَدْلَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ عَرَّسَ فَلَمْ يَسْتَيْقِظْ حَتَّى طَلَعَتِ الشَّمْسُ أَوْ بَعْضُهَا، فَلَمْ يُصَلِّ حَتَّى ارْتَفَعَتِ الشَّمْسُ فَصَلَّى وَهِيَ صَلَاةُ الْوُسْطَى»---[حكم الألباني] منكر بزيادة وهي صلاة الوسطى
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) রাতে সফর করলেন এবং শেষ রাতে এক জায়গায় যাত্রা বিরতি করে ঘুমিয়ে পড়লেন। এ অবস্থায় সূর্যোদয় হলো। অথবা সূর্যের কিয়দংশ উদিত হলো, তারপর পূর্ণরূপে সূর্য উদয় না হওয়া পর্যন্ত সালাত আদায় করলেন না। এরপর সালাত আদায় করলেন। এ সালাত ছিল উত্ত্বা বা মধ্যবর্তী সালাত।
