৭/৫. অধ্যায়ঃ
আযান দেয়ার নিয়ম
সুনানে নাসাঈ : ৬৩২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৬৩২
أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ الْحَسَنِ وَيُوسُفُ بْنُ سَعِيدٍ وَاللَّفْظُ لَهُ، قَالَا: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنِ ابْنِ جُرَيْجٍ قَالَ: حَدَّثَنِي عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي مَحْذُورَةَ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مُحَيْرِيزٍ أَخْبَرَهُ وَكَانَ يَتِيمًا فِي حِجْرِ أَبِي مَحْذُورَةَ حَتَّى جَهَّزَهُ إِلَى الشَّامِ - قَالَ: يَالَ لِأَبِي مَحْذُورَةَ إِنِّي خَارِجٌ إِلَى الشَّامِ وَأَخْشَى أَنْ أُسْأَلَ عَنْ تَأْذِينِكَ، فَأَخْبَرَنِي أَنَّ أَبَا مَحْذُورَةَ قَالَ لَهُ: " خَرَجْتُ فِي نَفَرٍ فَكُنَّا بِبَعْضِ طَرِيقِ حُنَيْنٍ مَقْفَلَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ حُنَيْنٍ، فَلَقِيَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ الطَّرِيقِ، فَأَذَّنَ مُؤَذِّنُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالصَّلَاةِ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَمِعْنَا صَوْتَ الْمُؤَذِّنِ وَنَحْنُ عَنْهُ مُتَنَكِّبُونَ، فَظَلِلْنَا نَحْكِيهِ وَنَهْزَأُ بِهِ، فَسَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّوْتَ فَأَرْسَلَ إِلَيْنَا حَتَّى وَقَفْنَا بَيْنَ يَدَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّكُمُ الَّذِي سَمِعْتُ صَوْتَهُ قَدِ ارْتَفَعَ؟» فَأَشَارَ الْقَوْمُ إِلَيَّ وَصَدَقُوا، فَأَرْسَلَهُمْ كُلَّهُمْ وَحَبَسَنِي فَقَالَ: «قُمْ فَأَذِّنْ بِالصَّلَاةِ» فَقُمْتُ فَأَلْقَى عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ التَّأْذِينَ هُوَ بِنَفْسِهِ قَالَ: " قُلِ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، ثُمَّ قَالَ: ارْجِعْ فَامْدُدْ صَوْتَكَ، ثُمَّ قَالَ: قُلْ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الْفَلَاحِ حَيَّ عَلَى الْفَلَاحِ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ "، ثُمَّ دَعَانِي حِينَ قَضَيْتُ التَّأْذِينَ فَأَعْطَانِي صُرَّةً فِيهَا شَيْءٌ مِنْ فِضَّةٍ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ مُرْنِي بِالتَّأْذِينِ بِمَكَّةَ فَقَالَ: «أَمَرْتُكَ بِهِ»، فَقَدِمْتُ عَلَى عَتَّابِ بْنِ أَسِيدٍ عَامِلِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ فَأَذَّنْتُ مَعَهُ بِالصَّلَاةِ عَنْ أَمْرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ "---[حكم الألباني] حسن صحيح
আবদুল আযীয ইব্ন আবদুল মালিক ইব্ন আবূ মাহযূরা (রাঃ) হতে বর্ণিতঃ
আব্দুল্লাহ ইবন মুহাইরিয (রাঃ) তার কাছে বর্ণনা করেন “তিনি ইয়াতীম ছিলেন এবং আবু মাহজুরার নিকট লালিত হন এবং তিনি তাঁকে সিরিয়ায় এক সফরে পাঠিয়ে ছিলেন। আমি আবু মাহজুরা (রাঃ)-কে বললাম, আমি সিরিয়ার দিকে রওয়ানা হচ্ছি। আমার আশঙ্কা হয় যে, আপনার আজান দেয়া সম্পর্কে আমাকে জিজ্ঞেস করা হতে পারে। রাবী আব্দুল আজিজ বলেন, ইবন মুহাইরিয আমাকে বলেন যে, আবু মাহজুরা তখন তাঁকে বললেন, আমি একটি দলের সাথে সফরে বের হলাম। আমরা যাওয়ার পথে হুনাইনের কোন একটি পথে যেয়ে পৌঁছলাম যা ছিল রাসূলুল্লাহ (ﷺ)-এর হুনাইন অভিযান হতে ফিরে আসার সময়। কোন একটি রাস্তায় রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে আমরা একত্রিত হলাম। তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর মুয়াজ্জিন তাঁর অদূরে সালাতের জন্যে আজান দিলেন। আমরা আজানের আওয়াজ শুনলাম। তখন আমরা তার থেকে দূরে ছিলাম (অর্থাৎ তখনো ইসলাম গ্রহণ করিনি)। তাই আমরা তার অনুকরণ ও তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রূপ করছিলাম। তাতে রাসূলুল্লাহ (ﷺ) ঐ আওয়াজ শুনলেন এবং আমাদের কাছে লোক পাঠালেন। অবশেষে আমরা তাঁর সামনে গেলাম।তখন রাসূলুল্লাহ (ﷺ) প্রশ্ন করলেন, আমি যার শব্দ শুনেছিলাম সে কে? লোকেরা আমার দিকে ইঙ্গিত করল এবং তারা সত্য কথাই বলল। এরপর তিনি সবাইকে ছেড়ে দিলেন এবং আমাকে ছাড়লেন না। তিনি আমাকে নির্দেশ দিলেন, দাঁড়াও সালাতের আজান দাও। আমি দাঁড়ালে রাসূলুল্লাহ (ﷺ) স্বয়ং আমাকে আজান শিক্ষা দিলেন, তিনি বললেন, তুমি বল-اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ(আল্লাহ মহান, আল্লাহ মহান; আল্লাহ মহান, আল্লাহ মহান। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোন ইলাহ নেই; আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোন ইলাহ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লাহর রাসূল; আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লাহর রাসূল।)তারপর বললেন, আবার দীর্ঘস্বরে বল। এরপর তিনি বলেন-أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ أَشْهَدُ أَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الصَّلَاةِ حَيَّ عَلَى الْفَلَاحِ حَيَّ عَلَى الْفَلَاحِ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ(আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোন ইলাহ নেই; আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোন ইলাহ নেই। আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লাহর রাসূল; আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ আল্লাহর রাসূল। সালাতের জন্যে এসো, সালাতের জন্যে এসো। কল্যাণের জন্যে এসো, কল্যাণের জন্যে এসো। আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে কোন ইলাহ নেই।)আমি আজান দেয়া শেষ করলে তিনি (ﷺ) আমাকে ডেকে নিকট নিলেন এবং একটি থলে দিলেন। যাতে ছিল কিছু রূপা। তখন আমি নিবেদন করলাম, হে আল্লাহর রাসূল (ﷺ)! আমাকে মক্কায় আজান দেয়ার দায়িত্ব দিন। জবাবে তিনি বললেন, হ্যাঁ, তোমাকে মক্কায় আজান দেয়ার দায়িত্ব দিলাম। তারপর আমি রাসূলুল্লাহ (ﷺ) কর্তৃক নিযুক্ত মক্কার আমীর আত্তাব ইবন আসীদ (রাঃ)-এর সাথে দেখা করি এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর আদেশ অনুযায়ী তাঁর সাথে আজান দিতে থাকি।
