৭/৮. অধ্যায়ঃ

বাড়িতে অন্য লোকের আযান যথেষ্ট হওয়া

সুনানে নাসাঈহাদিস নম্বর ৬৩৬

أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ قَالَ: حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ عَمْرِو بْنِ سَلَمَةَ فَقَالَ لِي أَبُو قِلَابَةَ: هُوَ حَيٌّ أَفَلَا تَلْقَاهُ؟ قَالَ أَيُّوبُ فَلَقِيتُهُ فَسَأَلْتُهُ فَقَالَ: لَمَّا كَانَ وَقْعَةُ الْفَتْحِ بَادَرَ كُلُّ قَوْمٍ بِإِسْلَامِهِمْ، فَذَهَبَ أَبِي بِإِسْلَامِ أَهْلِ حِوَائِنَا، فَلَمَّا قَدِمَ اسْتَقْبَلْنَاهُ فَقَالَ: جِئْتُكُمْ وَاللَّهِ مِنْ عِنْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَقًّا فَقَالَ: «صَلُّوا صَلَاةَ كَذَا فِي حِينِ كَذَا، وَصَلَاةَ كَذَا فِي حِينِ كَذَا، فَإِذَا حَضَرَتِ الصَّلَاةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْثَرُكُمْ قُرْآنًا»

আমর ইব্‌ন সালামা (রাঃ) হতে বর্ণিতঃ

আইয়ূব (রহঃ) আবু কিলাবা (রহঃ) হতে, তিনি আমর ইবনু সালামা (রাঃ) হতে বর্ণনা করেন। আইয়ূব বলেন, আবু কিলাবা (রহঃ) আমাকে বললেন যে, আমর ইবনু সালামা (রাঃ) এখনও জীবিত আছেন, আপনি তাঁর সঙ্গে দেখা করেন না কেন? আইয়ূব বলেন, আমি গিয়ে তাঁর সঙ্গে দেখা করে তাঁকে জিজ্ঞেস করি। তিনি বললেন, মক্কা বিজয়ের পরে প্রত্যেক সম্প্রদায়ই দ্রুত ইসলাম কবূল করতে শুরু করে। আমাদের সম্প্রদায়ের সবার পক্ষ হতে আমার পিতা ইসলাম কবূলের ঘোষণা দিতে যান। তিনি ফিরে আসার পরে আমরা তাঁকে স্বাগত জানাই।তখন তিনি বলেন, আল্লাহর শপথ! আমি অবশ্যই আল্লাহর সত্য রাসূল (ﷺ)-এর নিকট হতে তোমাদের কাছে এসেছি। তিনি বললেন, ‘অমুক সালাত অমুক সময়ে আদায় করবে এবং যখন সালাতের সময় হবে তোমাদের মধ্য হতে একজন আযান দিবে এবং তোমাদের মধ্যে যার কুরআন বেশি জানা আছে সে ইমামতি করবে।’

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন