৭/১৫. অধ্যায়ঃ
ফজরের আযানে 'আস্ সলা-তু খয়রুম মিনান নাওম' অতিরিক্ত বলা
সুনানে নাসাঈ : ৬৪৭
সুনানে নাসাঈহাদিস নম্বর ৬৪৭
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ، عَنْ سُفْيَانَ، عَنْ أَبِي جَعْفَرٍ، عَنْ أَبِي سَلْمَانَ، عَنْ أَبِي مَحْذُورَةَ قَالَ: " كُنْتُ أُؤَذِّنُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكُنْتُ أَقُولُ فِي أَذَانِ الْفَجْرِ الْأَوَّلِ: حَيَّ عَلَى الْفَلَاحِ. الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ. الصَّلَاةُ خَيْرٌ مِنَ النَّوْمِ. اللَّهُ أَكْبَرُ. اللَّهُ أَكْبَرُ. لَا إِلَهَ إِلَّا اللَّهُ "
আবূ মাহযূরা (রাঃ) হতে বর্ণিতঃ
আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর মুয়াযযিন ছিলাম। আমি ফজরের প্রথম আজানে "হাইয়া আলাল ফালাহ”, এর পরে বলতাম- “আস্-সালাতু খাইরুম মিনান নাওম, আস্-সালাতু খাইরুম মিনান নাওম; আল্লাহু আকবার, আল্লাহু আকবার; লা ইলাহা ইল্লাল্লাহ”।
[১] প্রথম আযান দ্বারা আযান উদ্দেশ্য ; ইকামতকে দ্বিতীয় আযান বলে। -অনুবাদক
