৭/১৮. অধ্যায়ঃ
যে ব্যক্তি দু' সলাত একত্রে আদায় করবে, প্রথম সলাতের ওয়াক্তে তার আহ্বান
সুনানে নাসাঈ : ৬৫৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৬৫৫
أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ هَارُونَ قَالَ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: أَنْبَأَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ قَالَ: «سَارَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى أَتَى عَرَفَةَ، فَوَجَدَ الْقُبَّةَ قَدْ ضُرِبَتْ لَهُ بِنَمِرَةَ، فَنَزَلَ بِهَا حَتَّى إِذَا زَاغَتِ الشَّمْسُ أَمَرَ بِالْقَصْوَاءِ فَرُحِّلَتْ لَهُ، حَتَّى إِذَا انْتَهَى إِلَى بَطْنِ الْوَادِي خَطَبَ النَّاسَ، ثُمَّ أَذَّنَ بِلَالٌ، ثُمَّ أَقَامَ فَصَلَّى الظُّهْرَ، ثُمَّ أَقَامَ فَصَلَّى الْعَصْرَ وَلَمْ يُصَلِّ بَيْنَهُمَا شَيْئًا»
জাবির ইব্ন আব্দুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রসূলুল্লাহ (ﷺ) সফর করে আরাফায় পৌঁছলেন। সেখানে পৌঁছে দেখলেন যে, 'নামিরা' নামক স্থানে তাঁর জন্যে তাঁবু স্থাপন করা হয়েছে। তিনি (ﷺ) সেখানে নামলেন।যখন সূর্য ঢলে পড়ল কাসওয়া নামক উষ্ট্রীর পিঠে হাওদা স্থাপন করার জন্যে নির্দেশ দিলেন। তাঁর জন্যে হাওদা স্থাপন করা হলো, এরপর তিনি (ﷺ) বত্নে ওয়াদি নামক জায়গায় পৌঁছার পরে লোকেদের উদ্দেশে ভাষণ দিলেন। তারপর বিলাল (রাঃ) আযান দিলেন এবং ইক্বামাত বললেন, রসূলুল্লাহ (ﷺ) যুহরের সালাত আদায় করলেন। আবার বিলাল (রাঃ) ইক্বামাত বললে তিনি আসর-এর সালাত আদায় করলেন। আর এ দুই সালাতের মধ্যবর্তী সময়ে তিনি আর কোন সালাত আদায় করলেন না।
