৮/১২. অধ্যায়ঃ
কবরের জায়গা সমান করে মাসজিদ বানানো
সুনানে নাসাঈ : ৭০২
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭০২
أَخْبَرَنَا عِمْرَانُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَزَلَ فِي عُرْضِ الْمَدِيِنَةِ فِي حَيٍّ يُقَالُ لَهُمْ بَنُو عَمْرِو بْنِ عَوْفٍ، فَأَقَامَ فِيهِمْ أَرْبَعَ عَشْرَةَ لَيْلَةً، ثُمَّ أَرْسَلَ إِلَى مَلَإٍ مِنْ بَنِي النَّجَّارِ فَجَاءُوا مُتَقَلِّدِي سُيُوفِهِمْ، كَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رَاحِلَتِهِ وَأَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ رَدِيفَهُ، وَمَلَأٌ مِنْ بَنِي النَّجَّارِ حَوْلَهُ حَتَّى أَلْقَى بِفِنَاءِ أَبِي أَيُّوبَ، وَكَانَ يُصَلِّي حَيْثُ أَدْرَكَتْهُ الصَّلَاةُ فَيُصَلِّي فِي مَرَابِضِ الْغَنَمِ، ثُمَّ أَمَرَ بِالْمَسْجِدِ فَأَرْسَلَ إِلَى مَلَإٍ مِنْ بَنِي النَّجَّارِ فَجَاءُوا فَقَالَ: «يَا بَنِي النَّجَّارِ ثَامِنُونِي بِحَائِطِكُمْ هَذَا». قَالُوا: وَاللَّهِ لَا نَطْلُبُ ثَمَنَهُ إِلَّا إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ. قَالَ أَنَسٌ: وَكَانَتْ فِيهِ قُبُورُ الْمُشْرِكِينَ، وَكَانَتْ فِيهِ خَرِبٌ، وَكَانَ فِيهِ نَخْلٌ، فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقُبُورِ الْمُشْرِكِينَ فَنُبِشَتْ، وَبِالنَّخْلِ فَقُطِعَتْ، وَبِالْخَرِبِ فَسُوِّيَتْ فَصَفُّوا النَّخْلَ قِبْلَةَ الْمَسْجِدِ وَجَعَلُوا عِضَادَتَيْهِ الْحِجَارَةَ وَجَعَلُوا يَنْقُلُونَ الصَّخْرَ وَهُمْ يَرْتَجِزُونَ، وَرَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهُمْ وَهُمْ يَقُولُونَ: اللَّهُمَّ لَا خَيْرَ إِلَّا خَيْرُ الْآخِرَهْ، فانْصُرِ الْأَنْصَارَ وَالْمُهَاجِرَهْ "
আনাস ইব্ন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) যখন মদীনায় আসলেন তখন তিনি মদীনার এক পাশে বানু আমর ইবনু আওফ নামক এক গোত্রে নামলেন। তিনি তথায় চৌদ্দ দিন অবস্থান করেন। তারপর তিনি বানু নাজ্জারের লোকেদের নিকট সংবাদ পাঠালে তাদের নেতৃস্থানীয় লোকেরা তাদের গলায় তলোয়ার ঝুলিয়ে এলো। রাবী বলেন, আমি যেন এখনো রাসূলুল্লাহ (ﷺ)-কে তাঁর বাহনের উপর এবং আবু বকর (রাঃ)-কে তাঁর বাহনের পিছনে দেখতে পাচ্ছি। আর বানু নাজ্জারের নেতারা তাঁর চারদিকে চলতে থাকলো। অবশেষে তিনি আবু আইয়ুব (রাঃ)-এর ঘরের সম্মুখে নামলেন। তিনি সালাতের সময় যেখানেই থাকতেন সেখানেই সালাত আদায় করতেন।তারপর তাকে মসজিদ তৈরি করার আদেশ দেয়া হলে তিনি নাজ্জার গোত্রের নেতৃস্থানীয় লোকেদের কাছে লোক পাঠালেন। তারা আগমন করলে তিনি বললেন, হে বানু নাজ্জার-এর লোক সকল! তোমরা তোমাদের এ বাগানটি আমার কাছে বিক্রয় কর। তারা বলল, আল্লাহর কসম! আমরা এর মূল্য গ্রহণ করব না। এর মূল্য আমরা একমাত্র আল্লাহ (রাব্বুল আলামিন) এর কাছে চাইব।আনাস (রাঃ) বলেন, তথায় মুশরিকদের কবর, ভাঙ্গা গৃহ এবং খেজুর গাছ ছিল। রাসূলুল্লাহ (ﷺ) আদেশ করলে মুশরিকদের কবরের লাশ স্থানান্তর করা হল আর খেজুর গাছ কেটে ফেলা হল এবং ভাঙ্গা ঘরগুলো ভেঙ্গে সমান করে দেয়া হলো। সাহাবীগণ খেজুর গাছগুলো কেবলামুখী করে সারিবদ্ধভাবে রাখলেন এবং পাথর স্থাপন করে দরজার চৌকাঠ নির্মাণ করলেন এবং শিলা খণ্ডগুলোকে সরাতে লাগলেন। তাঁরা কাজের উদ্দীপনার বৃদ্ধির জন্য কবিতা আবৃত্তি করছিলেন। রাসূলুল্লাহ (ﷺ)-ও তাদের সাথে ছিলেন। তারা বলতে লাগলো, “হে আল্লাহ! আখিরাতের কল্যাণই প্রকৃত কল্যাণ, আপনি আনসার ও মুহাজিরদেরকে সাহায্য করুন।
