৮/১৩. অধ্যায়ঃ
ক্বব্রকে মাসজিদ হিসেবে ব্যবহার করা (কবরে সলাত আদায় করা) নিষেধ
সুনানে নাসাঈ : ৭০৩
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭০৩
أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ مَعْمَرٍ وَيُونُسَ قَالَا: قَالَ الزُّهْرِيُّ: أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَائِشَةَ وَابْنَ عَبَّاسٍ قَالَا: لَمَّا نُزِلَ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَطَفِقَ يَطْرَحُ خَمِيصَةً لَهُ عَلَى وَجْهِهِ، فَإِذَا اغْتَمَّ كَشَفَهَا عَنْ وَجْهِهِ قَالَ وَهُوَ كَذَلِكَ: «لَعْنَةُ اللَّهِ عَلَى الْيَهُودِ وَالنَّصَارَى اتَّخَذُوا قُبُورَ أَنْبِيَائِهِمْ مَسَاجِدَ»
আয়েশা (রাঃ) ও ইব্ন আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
, তারা বলেন, যখন রাসূলুল্লাহ (ﷺ)-এর ইন্তিকালের সময় নিকটবর্তী হয়েছিল তখন তিনি তাঁর মুখমণ্ডলে চাদর রাখতেন আর যখন গরমে শ্বাসরুদ্ধ অবস্থার সম্মুখীন হতেন তখন তিনি তাঁর মুখমণ্ডল হতে তা নামিয়ে ফেলতেন আর ঐ অবস্থায় তিনি বলতেন, ইয়াহুদ ও নাসারার (খ্রিস্টানদের) ওপর আল্লাহর অভিশাপ। তারা তাদের নবীদের কবরসমূহকে মসজিদে পরিণত করেছে।
