৮/১৩. অধ্যায়ঃ
ক্বব্রকে মাসজিদ হিসেবে ব্যবহার করা (কবরে সলাত আদায় করা) নিষেধ
সুনানে নাসাঈ : ৭০৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭০৪
أَخْبَرَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: حَدَّثَنَا يَحْيَى قَالَ: حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ عَائِشَةَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ وَأُمَّ سَلَمَةَ ذَكَرَتَا كَنِيسَةً رَأَتَاهَا بِالْحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمُ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا تِيكِ الصُّوَرَ، أُولَئِكَ شِرَارُ الْخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
উম্মু হাবিবা (রাঃ) এবং উম্মু সালামা (রাঃ) বর্ণনা করেন, তাঁরা হাবশায় একটি গির্জা দেখেছিলেন যাতে অনেক ছবি ছিল। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেন, তাদের মধ্যে যখন কোন নেককার লোক ইন্তিকাল করত, তখন তারা তার কবরের উপর মসজিদ তৈরি করত এবং ঐ সকল লোকের ছবি তৈরি করে রাখত। কেয়ামতে তারা আল্লাহর কাছে নিকৃষ্টতম সৃষ্টি বলে বিবেচিত হবে।
