৯/৪. অধ্যায়ঃ
মুসল্লীর সুত্রাহ্ বা আড়াল ব্যবহার করা
সুনানে নাসাঈ : ৭৪৬
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭৪৬
أَخْبَرَنَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ الدُّورِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ قَالَ: حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، عَنْ أَبِي الْأَسْوَدِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ تَبُوكَ عَنْ سُتْرَةِ الْمُصَلِّي فَقَالَ: «مِثْلُ مُؤْخِرَةِ الرَّحْلِ»
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
তাবুক যুদ্ধে রাসূলুল্লাহ (ﷺ)-কে সালাতের সুতরাহ সম্বন্ধে প্রশ্ন করা হলে তিনি বলেন, তা হাওদার পেছনের কাঠের মতো।
[১] খোলা জায়গায় সালাত আদায় করার সময় মুসল্লীর সামনে কিছু সুতরা (আড়াল) থাকা উচিত। সুতরা অন্তত এক হাত লম্বা ও আঙ্গুল পরিমিত মোটা হলেই চলে। জামাআতের সালাতে ইমামের সুতরা মুসল্লীদের জন্য যথেষ্ট।
