৯/৫. অধ্যায়ঃ
সুত্রার নিকটবর্তী হওয়ার নির্দেশ
সুনানে নাসাঈ : ৭৪৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭৪৮
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ وَإِسْحَاقُ بْنُ مَنْصُورٍ قَالَا: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا صَلَّى أَحَدُكُمْ إِلَى سُتْرَةٍ فَلْيَدْنُ مِنْهَا لَا يَقْطَعَ الشَّيْطَانُ عَلَيْهِ صَلَاتَهُ»
সাহল ইব্ন আবূ হাসমা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যখন তোমাদের কেউ সুতরার দিকে মুখ করে সালাত আদায় করে তখন সে যেন তার নিকটবর্তী হয়। তাহলে শয়তান তার সালাত বিনষ্ট করতে পারবে না।
