৯/১৭. অধ্যায়ঃ
কোন পুরুষের এমন কাপড়ে সলাত আদায় করা যার কিছু অংশ তার স্ত্রীর উপর থাকে
সুনানে নাসাঈ : ৭৬৮
সুনানে নাসাঈহাদিস নম্বর ৭৬৮
أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا وَكِيعٌ قَالَ: حَدَّثَنَا طَلْحَةُ بْنُ يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي بِاللَّيْلِ وَأَنَا إِلَى جَنْبِهِ وَأَنَا حَائِضٌ، وَعَلَيَّ مِرْطٌ بَعْضُهُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»---[حكم الألباني] حسن صحيح
আয়েশা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) রাতে সালাত আদায় করতেন তখন আমি থাকতাম তাঁর পাশে ঋতুমতী অবস্থায়। তখন আমার গায়ে একখানা চাদর থাকত যার কিয়দংশ থাকত রাসূলুল্লাহ (ﷺ)-এর গায়ে।
